Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৮, ২০২৬ , ৪:৩৬ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাউফল আসনে জামায়াত-বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই

লেখকঃ মোঃ মেহেদী হাসান (বাচ্চু) পটুয়াখালী :

পটুয়াখালী-২ বাউফল আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতে ইসলামী মাঠে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে।চায়ের চুমুকে প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনা পোষ্টার আর প্রচারণায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে উপজেলা জুড়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন।

ইতিমধ্যে বাউফল আসনের ৫ জনের মধ্যে ৪ জন চূড়ন্ত প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।এর মধ্যে ১০ দলীয় জোটের মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের দাঁড়িপাল্লায় জোটে অংশ নেয় এবং বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার ধানের শীষের চুড়ান্ত মনোনীত প্রার্থী হয়ে মাঠে ভোটের প্রচার -প্রচারণায় কাজ করছেন।

এদিকে পটুয়াখালী-২ বাউফলে ভোটের মাঠে দাবিয়ে বেড়াচ্ছে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ। ইতিমধ্যে বিএনপির শতশত কর্মীরা জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে। প্রতিটি ইউনিয়নে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রার্থীকে ভোট যুদ্ধে বিজয় করার লক্ষ্য দিনরাত কাজ করে যাচ্ছে।

অপরদিকে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সাংসদ শহিদুল আলম তালুকদার ধানের শীষ প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন এবং তার কর্মী সমর্থকরা নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে। ধানের শীষ প্রতীক বিজয় করার লক্ষ্যে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর নেতাকর্মীদের একাংশ মাঠে কাজ শুরু করছেন।

একাধিক ভোটাররা জানান, আমরা অনেক সরকার দেখছি। আসন্ন ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাউফলে আমরা যাকে দিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি রোধে কাজ করবে এবং বাউফলকে উন্নয়নের কাতারে পৌঁছাতে পারবে আমরা তাকেই ভোট দিবো।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন