Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৪৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৭, ২০২৬ , ১২:০৫ পূর্বাহ্ণ

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণে ভারতীয় মদ ও বিয়ার উদ্ধার

লেখকঃ ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী এক সফল অভিযানে ৪৭ বোতল ভারতীয় মদ ও ৬ বোতল বিয়ারসহ মোট ৫৩ বোতল মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৫ জানুয়ারি (রোববার) বিজিবির পক্ষ থেকে জব্দকৃত মাদকদ্রব্যের এই ছবি প্রকাশ করা হয়।

​লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন অনন্তপুর বিওপি’র সদস্যরা রোববার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ভেন্নিরতল সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা প্লাস্টিকের বস্তা ভর্তি মালামাল ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় মাদকগুলো উদ্ধার করেন। ​উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছেঃ ​৪৭ বোতল ভারতীয় কিং ফিশার মদ ও ​০৬ বোতল টুবর্গ বিয়ার।

​১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) জানিয়েছেন, সীমান্ত এলাকা দিয়ে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। ছবি প্রকাশের মাধ্যমে মাদকবিরোধী এই তৎপরতার বিষয়টি জনসম্মুখে তুলে ধরা হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষিত রাখতে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন