নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের সমর্থনে লোহাগড়ার লাহুড়িয়া বাজারে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি বিরাট গণমিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্বাচনী অফিসে এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি জিএম কালু জমাদ্দার, দপ্তর সম্পাদক মো. মনিরুল জমাদ্দার, সাবেক বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম হিরোক, লাহুড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মিল্টন জমাদ্দারসহ প্রমূখ।
সমাবেশে বক্তারা বিভেদ ভুলে সকলে মিলেমিশে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
আজকালের কন্ঠ/আর বি