Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৬, ২০২৬ , ৭:৫৩ অপরাহ্ণ

প্রতিহিংসার রাজনীতি নয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চান জননেতা আবুল হোসেন খান!

লেখকঃ খান মেহেদী

বাকেরগঞ্জ -৬( বরিশাল) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জননেতা আবুল হোসেন খান বলেন আমি প্রতিহিংসার রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি করতে চাই।

দল-মত-নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে বাকেরগঞ্জ উপজেলার উন্নয়ন এবং একটি ঐক্যবদ্ধ বাকেরগঞ্জ গড়াই আমার মূল লক্ষ্য।

নির্বাচনী মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। আমরা আগামী দিনে এই এলাকায় কোনো প্রতিহিংসার রাজনীতি করব না।

দল-মত-নির্বিশেষে যারা এই এলাকার জন্য কল্যাণকর যারা দেশের কল্যাণ চায় বাকেরগঞ্জ উপজেলার উন্নয়ন চায়, তাদের সবাইকে নিয়ে কাজ করব।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন যদি সর্বোচ্চ ভোটার উপস্থিতি হয়, তাহলে আমি গর্বের সঙ্গে আমার দলকে বলতে পারব ৭০থেকে ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছে। তখন এলাকার মানুষের দাবিকে দল উপেক্ষা করতে পারবে না।

তিনিন বলেন, আপনারা জিজ্ঞেস করবেন আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না। যদি হয়ে থাকে, আমি আপনাদের ভোট চাই না। কিন্তু যদি না হয়ে থাকে, তাহলে আপনাদের ঘরের সন্তান হিসেবে ভোট দাবি করতেই পারি।তারপরও বলছি আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না।

তিনি বলেন, আমার দলের কোনো নেতাকর্মী খারাপ কাজ করলে দল তাকে ছাড় দেবে না। স্বল্পমেয়াদে কেউ সুবিধা পেলেও দীর্ঘমেয়াদে খারাপ কাজের ভবিষ্যৎ নেই। আমার দলের কেউ যদি অন্যায় দুর্নীতির সাথে জড়িত থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিবে দল। এবং এই এলাকার কেউ যদি আপনাদের ডিস্টার্ব করে তার ব্যবস্থা আমি করব।

তিনি আরো বলেন এই এলাকায় রাস্তা নেই, ব্রিজ নেই, স্কুল নেই, হাসপাতাল নেই, গ্যাস নেই, পানি নেই, জলাবদ্ধতা রয়েছে। আমরা কি সিটি কর্পোরেশনের নাগরিক নই? আমাদের কি এসব পাওয়ার অধিকার নেই? আমাকে যদি কাজ করার সুযোগ দেন। আমি আপনাদের সাথে নিয়ে এসব সমস্যার সমাধানের জন্য কাজ করব। নির্বাচনের আগে সবাই আসে কিন্তু পরে আর পাওয়া যায় না, আমি তেমন হতে চাই না।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন