Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৪৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৬, ২০২৬ , ৭:৫১ অপরাহ্ণ

দৈনিক বিকাল বার্তার সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহনেওয়াজ মামুদ রনি সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

হায়াত লেখা কপালে আর মউত লেখা পায়, যার যেখানে মরণ তা- লা ভাড়া করে যায়। কখন কার মৃত্যু হবে এটা মহান রব্বুল আলামীন একমাত্র জানেন !

অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, আমার প্রিয় বড় ভাই, পেশায় একজন সাংবাদিক, দৈনিক বিকাল বার্তার সাতক্ষীরা জেলা প্রতিনিধি, আজ সন্ধ্যায় ফরিদপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর সঙ্গে আমার পরিচয় ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের মাধ্যমে। এরপর থেকেই তিনি শুধু একজন সহকর্মী নন, আমার জীবনের একজন অত্যন্ত আপন মানুষে পরিণত হন।

আমার সঙ্গে তার কাটানো অসংখ্য স্মৃতি, মুহূর্ত, হাসি ও আনন্দ আজ বেদনাবিধুর স্মৃতিতে পরিণত হয়েছে। তিনি ছিলেন অত্যন্ত সচেতন, দায়িত্বশীল ও মানবিক গুণাবলিসম্পন্ন একজন মানুষ এবং একজন নিষ্ঠাবান সাংবাদিক। তার এই অকাল প্রয়াণে আমরা পরিবারসহ গভীরভাবে শোকাহত।

আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করবেন। ঘটনার বিস্তারিত পরবর্তীতে আসতেছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন