Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৩:৪৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৬, ২০২৬ , ১:৪২ অপরাহ্ণ

আগামীদিনে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতায় গেলে প্রতিশ্রুতি গুলো বাস্তবায়ন করবো: দুলু

লেখকঃ নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দীর্ঘ ২৪ বছর আগে আমি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করেছিলাম। যারা ২৪ টা বছর যারা আমাকে নির্বাচিত করতে পারেনি বা আমি যেহেতু ভোটে অংশগ্রহন করতে পারিনি। চারটি নির্বাচনে আমি জেলে ছিলাম।

তিনি আরো বলেন, আগামীদিনে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতায় গেলে প্রতিশ্রুতি গুলো বাস্তবায়ন করবো তিনি আজ সোমবার সকালে নাটোর সদরের ৩ নং দিঘাপতিয়া ইউনিয়নে ইছলা বাড়ি এলাকায় নির্বাচনী প্রচারনা তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,জেলা বিএনপির সদস্য আবুল কালাম, নাসিম উদ্দিন নাসিম, স্বেচ্ছা সেবক দলের সাবেক সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন