Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৫, ২০২৬ , ১১:৪২ অপরাহ্ণ

লালমাটিয়া সরকারি মহিলা কলেজের ২২-২৩ ব্যাচের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষা সফর

লেখকঃ রানী সরকার , স্টাফ রিপোর্টার :

আজ রবিবার ০১/২৫/২০২৬ তারিখ লালমাটিয়া সরকারি মহিলা কলেজের ২২-২৩ ব্যাচের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টায় টাউন – হল , মহাম্মদপুর থেকে বিআরটিসি সংযোগে সুবর্নগ্ৰাম -এর উদ্দেশ্য যাত্রা শুরু করে। সহপাঠীদের সাথে নাচ,গান করতে করতে ভরপুর আনন্দের সাথে কখন যে আমরা পিকনিক স্পটে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আমাদের স্যার – মিস্ দের দিক নির্দেশনা ছিল একদম নিখুঁত। সকালের নাস্তা আমরা সবাই পিকনিক স্পটে পৌঁছে শেষ করি, খাবারের মান যথেষ্ট ভালো ছিলো। সকালের নাস্তায় চা যুক্ত করে আমাদের কোর্স কো অর্ডিনেটর মোঃ ফয়সাল আহমেদ স্যার রীতি মতো আমাদের সবাইকে অবাক করে দিয়েছেন।

স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লালমাটিয়া সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ২২-২৩ ব্যাচের শিক্ষা সফরে উপস্থিত ছিলেন আমাদের বিভাগীয় প্রধান কানিজ ফাতেমা ম্যাম, কোর্স কো অর্ডিনেটর মোঃ ফয়সাল আহমেদ, ব্যাবহারিক সহায়িকা মিতু মিস্,সহকারি স্যার এছাড়া রসায়ন বিভাগের সোহেল স্যার ও অফিস সহায়িকা মোঃ আনিসুর রহমান আর আমাদের প্রাণিবিদ্যা বিভাগের সকল শিক্ষার্থী বৃন্দ ।

শিক্ষা সফর টি আমরা সবাই অনেক আনন্দের সাথে উপভোগ করেছি, আমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে কারন, প্রকৃতির সমারোহ সবাই কে মুগ্ধ করে,আর সেই আনন্দ উপভোগ করেছি বিভিন্ন রাইডের মাধ্যমে, পানির ছোঁয়ায় মনকে শিতল করেছি স্পিড বোট এর মাধ্যমে। স্পিড বোট এ চড়ে আমি এবং আমার টিম সহ আমরা সবাই অনেক এনজয় করেছি। সবাই আনন্দ করতে পেরেছি কারন এখানে পানিতে কোনো ঝুঁকি ছিলোনা,সবার জন্য ছিল পর্যাপ্ত লাইফ জ্যাকেট।

ঘুরতে ঘুরতে কখন যেনো ল্যান্স এর সময় উপস্থিত হলো, আমাদের প্রাণিবিদ্যা বিভাগের সকল টিচারদের এক অরণ্য দৃষ্টান্ত যার কথা একটু না বললেই নয় { মোঃ ফয়সাল আহমেদ } । ল্যান্স এর সময় আমাদের কোর্স কো অর্ডিনেটর মোঃ ফয়সাল আহমেদ আমাদের আবার ও অবাক করে দিয়েছেন।যদিও তিনি পিকনিক আসার আগে ( সবাই যখন পিকনিকে আসতে নারাজ ছিলাম ) কোনো এক সময়ে বলেছিলেন পিকনিকে চলো দেখবা আমার নতুন রূপে।হয়তো এটাই তার এই নতুন রুপ,যা আমরা এই গত ২ বছরের ও বেশি সময়ে পাইনি। স্যার যে এত বন্ধুত্ব সুলভ,এত স্বচ্ছ মনের, উদারতায় ভরা সত্যি আমরা আগে সেটা বুঝতে পারেনি।

ল্যান্স শেষ করে আমরা আমাদের স্টাডি ট্যুর গ্ৰুপ ফটো তুললাম। তারপরে আমাদের সবার প্রিয় কানিজ মিস্ কে সাথে নিয়ে আবার ঘোরাঘুরি শেষ করে সারাটিদিন খুব আনন্দ উপভোগ এর মধ্যে শেষ হলো।
সময় বিবেচনা করে সবাইকে পূর্ন দায়িত্বের সাথে সঠিক সময়ে বাসায় পৌঁছে দেয়ার লক্ষ্যে আনুমানিক ৬টায় আমাদের শিক্ষা সফরের বিআরটিসি বাস টি যাত্রা শুরু করে, রাস্তায় ট্রাফিক জ্যামের অবসান ঘটিয়ে আনুমানিক আটটার দিকে বাসটি টাউন হল মোহাম্মদপুরে পুনরায় সবাইকে নিরাপদে সুষ্ঠুভাবে গন্তব্যস্থলে অবস্থান নেয়ার মাধ্যমে ২২ – ২৩ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষা সফর সমাপ্তি হয় ।

স্বনামধন্য প্রতিষ্ঠান লালমাটিয়া সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগ মানে প্রানে- মনে, সজীবতায় ভরা পরিপূর্ণ একটি বিভাগ। সবাই আমাদের জন্য দোয়া/ প্রার্থনা করবেন যেন যেন আমাদের শিক্ষা জীবন শেষ করে সবাই সুশিক্ষায় শিক্ষিত হতে পারি।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন