Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:২৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৫, ২০২৬ , ১:১৫ অপরাহ্ণ

নাটোর-১ আসনে জাতীয় পার্টির এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহেদ আলী জিন্নাহর মনোনয়ন বৈধ ঘোষণা

লেখকঃ নাটোর প্রতিনিধি

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহেদ আলী জিন্নাহর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

শনিবার (২৪ জানুয়ারি) হাইকোর্ট তার মনোনয়ন বৈধ ঘোষণা করলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনগত বাধা থাকলো না।

অ্যাডভোকেট শাহেদ আলী জিন্নাহ লালপুর উপজেলার সন্তান এবং তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। হাইকোর্টের এই রায়ের ফলে নাটোর-১ আসনের নির্বাচনী মাঠে জাতীয় পার্টির অবস্থান আরও শক্তিশালী হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন