Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৪, ২০২৬ , ৩:৩৩ অপরাহ্ণ

মেয়ে জাইমাকে নিয়ে ‘মিট অ্যান্ড গ্রিট’ এ অংশ নেবেন তারেক রহমান

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আজ ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, এতে আরও অংশ নেবেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ইতোমধ্যেই যিনি বাংলাদেশের নীতি প্রণয়নের কর্মসূচিতে অংশ নিয়ে তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছেন, যা দেশব্যাপী সমাদৃত হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন