Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৪, ২০২৬ , ১১:৩৭ পূর্বাহ্ণ

রাবিপ্রবিতে নানা আয়োজনে শ্রীশ্রী সরস্বতী পূজা উদযাপিত

লেখকঃ রাবিপ্রবি প্রতিনিধি

প্রতিবছরের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে উৎসব মুখর পরিবেশে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৭.৩০ ঘটিকা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পূজা কমিটির উদ্যোগে এই পূজার আয়োজন করা হয়।

পূজারম্ভ, প্রসাদ বিতরণ, সন্ধ্যারতি, পুষ্পান্জলি, ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রাবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো: আতিয়ার রহমান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দেবী সরস্বতীর মতন মেধা ও মননে অধিষ্ঠিত হতে ও অনুষ্টানের আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আহবান জানান। এছাড়া আরও উপস্থিত ছিলেন রাবিপ্রবির প্রক্টর ও ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ ফখরুদ্দিন, রাবিপ্রবি’র সহকারী প্রক্টর ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জি এম সেলিম আহমেদ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা, ছাত্র হলের সহকারী প্রভোস্ট ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মোঃ আবদুল হালিম এবং সরস্বতী পূজা উদযাপন কার্যকরী কমিটি-২০২৬ এর আহবায়ক ও রাবিপ্রবি’র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ধ্বনিতা ত্রিপুরা সরস্বতী পূজা উদযাপন কার্যকরী কমিটির এবারের সভাপতি তুর্য দেওয়ানজিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুর ১:৩০ ঘটিকায় প্রসাদ বিতরণ এবং বিকাল ৪:০০ ঘটিকা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় সন্ধ্যা আরতি সম্পন্ন করার মধ্য দিয়ে দিনব্যাপী পূজার কার্যক্রমের সমাপ্তি হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন