Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২৩, ২০২৬ , ১১:১৮ পূর্বাহ্ণ

দুমকিতে শ্রীরামপুর প্রিমিয়ার লিগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে শ্রীরামপুর প্রিমিয়ার লিগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় লুথার‍্যান হেলথ কেয়ার হাসপাতাল সংলগ্ন মাঠে শ্রীরামপুর ইউনিয়ন তরুণ সমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন লুথার্যান হেলথ কেয়ারের নির্বাহী পরিচালক গ্রেনার মারাক, ড. অমিতাভ তরফদার, ডা. সিরাজুল ইসলাম সুজন, সরকারি জনতা কলেজের অধ্যাপক আসাদুজ্জামান আসাদ ও অধ্যাপক শহিদুল ইসলাম শহীদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও পীরতলা বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম শাহীন, পটুয়াখালী সদর ছাত্রদলের সদস্য সচিব আবু বকর সিকদার এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া।

এ সময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি আতিকুল ইসলাম, আনন্দ টিভির প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক আমাদের সময়-এর প্রতিনিধি সুমন মৃধা, জনবানী ও আমাদের পটুয়াখালীর প্রতিনিধি কাজী জুবায়ের ইসলাম সোহান এবং সাংবাদিক মেহেদী হাসান শান্ত। খেলাটি সঞ্চালনা করেন দৈনিক কালবেলার দুমকি প্রতিনিধি রাজিবুল ইসলাম রন্টি।

উদ্বোধনী খেলায় মৃধা এন্টারপ্রাইজ দুমকিকে পরাজিত করে জয়লাভ করে জেড ভি স্পোর্টস পটুয়াখালী। প্রথম দিনে ‘বি’ গ্রুপের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলার টিকিট নিশ্চিত করে ‘সায়েম পটুয়াখালী’ দল।

টুর্নামেন্টে বরিশাল, কলাপাড়া, ঝালকাঠি, পটুয়াখালী, ভাণ্ডারিয়া, বাউফলসহ স্থানীয় মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণ সমাজের মধ্যে ক্রীড়াচর্চা বৃদ্ধি পাবে এবং সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন