Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২২, ২০২৬ , ১০:৪৩ পূর্বাহ্ণ

রংপুরের তারাগঞ্জে কৃত্রিমভাবে সার সংকট সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

লেখকঃ সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় কৃত্রিমভাবে রাসায়নিক সারের সংকট সৃষ্টি ও সরবরাহে বাধা প্রদানের অভিযোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজ বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বিকাল ৫টা ১৫ মিনিটে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট এলাকায় কৃষি বিপণন আইন, ২০১৮ এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট চলাকালে স্বদেশ চন্দ্র সরকার (৪৫), স্বত্বাধিকারী—মেসার্স রহমান এন্টারপ্রাইজ, পিতা: মুকুল চন্দ্র সরকার, গ্রাম: ঘনিরামপুর, থানা: তারাগঞ্জ, জেলা: রংপুর-এর বিরুদ্ধে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টি এবং সরবরাহে বাধা প্রদানের প্রমাণ পাওয়া যায়। যা কৃষি বিপণন আইন, ২০১৮ এর পরিপন্থী।

উক্ত অপরাধের দায়ে কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আদায় করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ধীবা রানী রায়, উপজেলা কৃষি অফিসার, তারাগঞ্জ, রংপুর।

মোবাইল কোর্ট পরিচালনাকালে তারাগঞ্জ থানা পুলিশের সদস্যগণ আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষকদের স্বার্থ রক্ষা ও সারের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন