আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে চট্টগ্রামের মিরসরাইয়ে সাজেদিয়া মাদ রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে৷
বুধবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত মাদরাসার শ্রেনীকক্ষে আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে মাদরাসা ও এতিমখানার শিশুদের মাঝে ৬৫ টি কোরআন শরীফ দেয়া হয় দেয়৷
এসময় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাজেদিয়া মাদরাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মুফতি আতাউল্লাহ, শিক্ষা সচিব নুরুল্লাহ, সহকারী শিক্ষক নাঈমুল হুদা, আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, সাধারণ সম্পাদক আব্দুল হালিম,সদস্য মাসুমা আক্তার কবিতাসহ অন্যান্যরা৷
উল্লেখ্য, ‘মানবতার কল্যাণে, আমরা আছি সবখানে’ এই স্লোগানকে ধারণ করে যুব অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশনকৃত সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে উত্তর চট্টগ্রামে সামাজিক ও মানবিক সেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখছে৷
বিশেষ করে নারীদের সেলাই বিতরণ করে স্বাবলম্বী করে তোলা, এতিম মেয়েদের বিয়ের পূর্ণাঙ্গ খরচ বহন ও ব্যবস্থা, শীত বস্ত্র বিতরণ, বিভিন্ন মাদরাসায় নিয়মিত কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছে সংঠনটি৷
আজকালের কন্ঠ/আর বি