Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২০, ২০২৬ , ১০:১৫ অপরাহ্ণ

সিলেটে তারেক রহমানের সমাবেশ সফল করতে মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের মতবিনিময় সভা

লেখকঃ মোঃ খসরুজ্জামান কবীর ,মধ্যনগর সুনামগঞ্জ, প্রতিনিধি:

বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের আগামী ২২ জানুয়ারি সিলেট আগমন ও সমাবেশকে সফল করার লক্ষ্যে সুনামগঞ্জ-০১ আসনের মধ্যনগর উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে মধ্যনগর বাজারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সুনামগঞ্জ-০১ আসনের চূড়ান্ত মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল।

সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু।প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে সুনামগঞ্জ-০১ আসনের প্রতিটি উপজেলা থেকে নেতাকর্মীরা সংগঠিতভাবে প্রস্তুতি নিচ্ছেন।

তিনি বলেন, মধ্যনগর উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সিলেটের সমাবেশে অংশগ্রহণ করে দলীয় কর্মসূচি সফল করবেন।তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি সুসংগঠিতভাবে রাজপথে রয়েছে।

মতবিনিময় সভায় মধ্যনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে নেতাকর্মীরা আসন্ন কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আজকালের কন্ঠ/ আর এস/কবীর

প্রিন্ট করুন