Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২০, ২০২৬ , ৫:১০ অপরাহ্ণ

কুড়িগ্রামে দুইটি ইটভাটায় লাখ টাকা জরিমানা

লেখকঃ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট প্রস্তুতের মাটি কাটার অভিযোগে উলিপুরে দুই ইটভাটা মালিককে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র বলছে, জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে উলিপুর উপজেলার তবকপুরে অবস্থিত মেসার্স এমআরবি ইকো ব্রিকসকে ১ লাখ টাকা এবং মেসার্স এইচবিইউ ব্রিকস নামক ইটভাটাকে ৮০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। একইসাথে বৈধ কাগজপত্র ব্যতীত ইট ভাটার কার্যক্রম বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার। প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ইটতোমার নাতনি আছে না প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে উলিপুর উপজেলার দুটি ইটভাটা মালিককে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন