Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ২০, ২০২৬ , ১:২৫ অপরাহ্ণ

৮ নং ওয়ার্ড পৌর বিএনপির আয়োজনে দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

লেখকঃ মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় দিনাজপুরে দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর শহরের শতদল ক্লাব মাঠ প্রাঙ্গণে ৮ নং ওয়ার্ড পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজনে সোমবার (১৯ জানুয়ারি) রাতে এ দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান জিয়া এবং সঞ্চালনা করেন মতিবুর রহমান বিপ্লব। দোয়া পরিচালনা করেন বালুবাড়ী মসজিদের ইমাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র ও সদর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন; সহ-সভাপতি আক্তারুজ্জামান জুয়েল; পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া; সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল; সাংগঠনিক সম্পাদক কাইয়ুম; জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মো. এনামুল হক; যুগ্ম সাধারণ সম্পাদক (৮ নং ওয়ার্ড পৌর বিএনপি) মো. ফজলে রাব্বীসহ আরও নেতৃবৃন্দ।

এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন