Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৯, ২০২৬ , ২:০৬ পূর্বাহ্ণ

৫ নং ওয়ার্ড পৌর বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

লেখকঃ মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি :

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনায় দিনাজপুরে দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দিনাজপুর শহরের কালিতলাস্থ আর্য পুস্ত পাঠাগার প্রাঙ্গণে ৫ নং ওয়ার্ড পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজনে রোববার (১৮ জানুয়ারি) বিকেলে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ক্ষেতৃপাড়া আহলে হাদিস মসজিদের ইমাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার তিনবারের সাবেক মেয়র ও বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু; জেলা বিএনপির সদস্য মোস্তফা কামাল মিলন; পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া; সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল; সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ; যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা।

দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন হাসীব উদ্দীন আহমেদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাদাকাতুল বারী সাদা।এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/ আর এস/এম

প্রিন্ট করুন