Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৮, ২০২৬ , ১:৪৪ অপরাহ্ণ

সিলেটের বোরহান উদ্দিন সড়কে সিএনজি–ট্রাক সংঘর্ষ, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

লেখকঃ ছাইম ইবনে আব্বাস, সিলেট প্রতিনিধি

সিলেটের বুরহান উদ্দীন–কানাইঘাট সড়কে একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। রবিবার দুপুর আনুমানিক ১টার দিকে বোরহান উদ্দিন সড়কের তুরুকবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সড়কে চলমান একটি ট্রাকের পেছনে দ্রুতগতিতে আসছিল একটি সিএনজি অটোরিকশা। অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজির সামনের অংশের আয়না ভেঙে পড়ে এবং গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার সময় সিএনজিতে কয়েকজন নারী রোগী যাত্রী হিসেবে অবস্থান করছিলেন। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ গুরুতরভাবে আহত হননি।
ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত যাত্রীদের উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে পাঠান।
এদিকে দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়রা দ্রুতগতিতে যান চলাচলের বিষয়ে আরও সতর্কতা ও সড়কে নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন