Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৭, ২০২৬ , ৬:১৩ অপরাহ্ণ

নেত্রকোনা-৪ আসনে শ্রাবনীর প্রার্থিতা প্রত্যাহার

লেখকঃ সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাহমিনা জামানের পক্ষে তাঁর প্রার্থিতার সমর্থনকারী মির্জা মুকুল এ আবেদন জমা দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে অংশ নিয়ে তাহমিনা জামান শ্রাবণী উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়েছিলেন।

নেত্রকোনা-৪ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোখলেছুর রহমান এবং সিপিবির প্রার্থী জলি তালুকদার।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন