Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৭, ২০২৬ , ১২:৪২ অপরাহ্ণ

“আসুন একসাথে ভবিষ্যৎ গড়ি” স্লোগানে পায়ব সমাজকল্যাণ সংঘের আত্মপ্রকাশ

লেখকঃ কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:

“আসুন একসাথে ভবিষ্যৎ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের পায়ব গ্রামে যাত্রা শুরু করেছে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘পায়ব সমাজকল্যাণ সংঘ’। একদল উদ্যমী তরুণের উদ্যোগে গঠিত সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংগঠনের আহ্বায়ক কমিটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ৩০ জন সদস্য নিয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানে আবুল কাসেম সরকারের সভাপতিত্বে ও তোফাজ্জল হোসেন মুন্সির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান বাবু। সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মো. তোফাজ্জল হোসেন।

আলোচনা সভায় বক্তব্য দেন বোরহান উদ্দিন মুন্সি, গোলাম কিবরিয়া, আমিনুল ইসলাম মুন্সি, আমজাদ হোসেন সরকার, নাসিম মোল্লা, পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফয়সাল, মাসুদ আহমেদ ও শামীম আহমেদ।

অনুষ্ঠানে সংগঠনের আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি গ্রাম উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখায় ১২ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম, মো. শাহজালাল সরকার, আবু কাউসার জুয়েল, মো. আনোয়ার মুন্সি, মো. নাঈম সরকার, আব্দুর রহিম সরকার, মো. ওমর ফারুকসহ সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধাবিকাশে নিয়মিত মেধাবৃত্তি প্রদান, গ্রামে একটি লাইব্রেরি স্থাপন এবং দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের সহায়তায় একটি কল্যাণ তহবিল গঠন করা হবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।

তারা আরও জানান, গ্রামের সকল শিক্ষার্থী যেন শতভাগ কমপক্ষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে—সে লক্ষ্য বাস্তবায়নে পরিকল্পিত ও ধারাবাহিকভাবে কাজ করবে ‘পায়ব সমাজকল্যাণ সংঘ’।

আজকালের কন্ঠ/ আর এস/এস

প্রিন্ট করুন