বিএনপি ধর্ম ব্যবসা করে না; বিএনপি ইসলামকে রক্ষা করে খালেদা জিয়ার দোয়ার অনুষ্ঠানে ড. ফরিদুজ্জামান ফরহাদ | Daily AjKaler Kontho

বিএনপি ধর্ম ব্যবসা করে না; বিএনপি ইসলামকে রক্ষা করে খালেদা জিয়ার দোয়ার অনুষ্ঠানে ড. ফরিদুজ্জামান ফরহাদ


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
বিএনপি ধর্ম ব্যবসা করে না; বিএনপি ইসলামকে রক্ষা করে খালেদা জিয়ার দোয়ার অনুষ্ঠানে ড. ফরিদুজ্জামান ফরহাদ

নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, বিএনপি একটি সুশৃংখল গণতান্ত্রিক দল। বিএনপি ধর্মকে নিয়ে ব্যবসা করে না; বিএনপি ইসলামকে রক্ষা করে। ভোটের মাঠে একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে। এটা ইসলাম বিরোধী কাজ। কে বেহেস্তে যাবে, আর কে বেহেস্তে যাবে না; তা নির্ধারণ করার একমাত্র মালিক আল্লাহ।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নড়াইলের লোহাগড়া উপজেলার ১ নং নলদী ইউনিয়ন বিএনপির আয়োজনে নলদী ক্লাব মাঠে ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে ও যুবদল নেতা কামরুজ্জামান উজ্জলের পরিচালনায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন।

আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশ, জেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা কৃষকদলের নবীর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরিদ বিশ্বাস, নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান, হবখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক রিয়াজুল ইসলাম টিংকু, লোহাগড়া পৌর বিএনপির সহ-সভাপতি এসএম শাহিন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্যা, লোহাগড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফিক তারিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোহেন, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, সাজ্জাদ সিকদার, আনিচুর রহমান, শরিফুল ইসলাম লায়ন, জসিম উদ্দিনসহ প্রমূখ।

আলোচনাসভা শেষে মাওলানা হেলাল হোসেনের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি