সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়ন ও আশপাশের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল ৯ টায় আগরদাঁড়ী ও আগরদাঁড়ীর বিভিন্ন পাড়া-মহল্লার পাশাপাশি ধলবাড়িয়া, হরিশপুর ও নারায়ণজোল এলাকায় এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। সংগঠনের স্বেচ্ছাসেবীরা প্রত্যন্ত এলাকাগুলোতে গিয়ে সরাসরি শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব একতা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান ও সেক্রেটারি মোঃ ইমরান হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যরা, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— মোঃ হাসানুল বান্না, মোঃ শফিকুল ইসলাম, মোহাম্মদ শাহিনুর রহমান ছোট, মোঃ সাজ্জারুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ লাবিব হোসেন, মোহাম্মদ মেহেদী হাসান, মোহাম্মদ তাহসিন বিল্লাহ, মোহাম্মদ মাসুম বিল্লাহ, মোহাম্মদ হাফিজুর রহমান, মোঃ আব্দুল করিম, মোহাম্মদ রকি, মোঃ শহীদ হোসেনসহ আরও অনেক স্বেচ্ছাসেবী সদস্য।
এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যুব একতা ব্লাড ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে যুব একতা ব্লাড ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজকালের কন্ঠ/আর বি