Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৬, ২০২৬ , ৩:৪৭ অপরাহ্ণ

তারেক রহমান সাহেব বলেছেন ধর্মযার যার রাষ্ট্র সবার এই হচ্ছে তারেক রহমানের মূলনীতি: দুলু

লেখকঃ নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, স্বাধীনতার পরে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি, আওয়ামীলীগ, জাতীয়পার্টি ইতি পূ্বে তিনটি সরকার দীর্ঘদিন ক্ষমতায় ছিলো একমাত্র সরকার বিএনপি এই সংখ্যালঘু যারা আছেন হিন্দু ,বোদ্ধ ,খ্রিষ্টান অন্য ধর্মের মানুষ যারা আছেন তাদের নিরাপত্তার যে গ্যারান্টি একমাত্র বিএনপি নিশ্চিত করেছে।

দুলু আরো বলেন, যখনই বিএনপি ক্ষমতায় এসেছে তখনই সংখ্যালঘুদের উপর যেন কোন হামলা মামলা আক্রমন না হয় , এইটাই নিশ্চিত করেছে।

আপনেরা জানেন তারেক রহমান সাহেব উনি বলেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই হচ্ছে তারেক রহমানের মূলনীতি ।

শুক্রবার নাটোর সদরের ছাতনি ইউনিয়নের ৮ নং ওর্য়াডে রায় আমহাটি এলাকায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা বিশেষ প্রার্থনা সভায় তিনি এসব কথা বলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম,নাসিম উদ্দিন নাসিম, ওলামা দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম,যুবদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের নিউরো বিভাগের প্রধান শুশান্ত কুমার সরকার,কৃষ্ণ পদ সরকার, মনোজ কুমার সরকার সহ বিএনপির নেতৃবৃন্দ ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন