Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৬, ২০২৬ , ৩:৪৩ অপরাহ্ণ

জবি স্টাটিস্টিক্স ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাবের দায়িত্বে রাফি ও সিয়াম

লেখকঃ জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিতর্ক ক্লাব স্টাটিসটিক্স ডিবেটিং ক্লাবের সভাপতি হয়েছেন জোবায়ের হোসেন রাফি ও সাধারণ সম্পাদক হয়েছেন তুষার আহমেদ সিয়াম।

গত সোমবার (২২ ডিসেম্বর) পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যানের স্বাক্ষরিত প্যাডে এক বছরের জন্য এই কমিটি প্রকাশ করা হয়। নবনির্বাচিত সভাপতি জোবায়ের হোসেন রাফি পরিসংখ্যান বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একই বিভাগের শিক্ষার্থী তুষার আহমেদ সিয়াম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সভাপতি হাওয়ার পর রাফি জানান : স্ট্যাটিসটিক্স ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করা আমার জন্য গর্ব ও দায়িত্ব—এই বিশ্বাস রাখার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা।
একসাথে কাজ করে ক্লাবকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার নিয়েই এই যাত্রা শুরু করলাম।

সাধারণ সম্পাদক সিয়াম বলেন :“স্ট্যাটিসটিক্স ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের। সভাপতি ও কমিটির সকল সদস্যদের সঙ্গে সমন্বয় করে বিভাগে একটি সুস্থ, গঠনমূলক ও ধারাবাহিক বিতর্কচর্চা গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন