পটুয়াখালী পৌরসভা, সদর উপজেলা, দুমকি উপজেলা ও মির্জাগঞ্জ উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিদ্যমান কমিটিগুলো স্থগিত করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী দলীয় নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ইউনিট কমিটি স্থগিত থাকবে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে কমিটি স্থগিতের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, দলীয় সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা ও কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আজকালের কন্ঠ/আর বি