ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার মহোদয়ের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেছেন সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ সোহরাব আলী।
গতকাল ময়মনসিংহ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এ কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তাদের কাজের মূল্যায়ন করা হয়। এ সময় পেশাগত দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, দক্ষতা ও শৃঙ্খলার জন্য এসআই মোঃ সোহরাব আলীকে কৃতিত্বের পুরস্কারে ভূষিত করা হয়।
বর্তমানে তিনি ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে কর্মরত রয়েছেন। দায়িত্ব পালনের সময় তিনি অপরাধ দমন, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। তার পেশাদারিত্ব ও দায়িত্বশীল কর্মকাণ্ড জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার মহোদয় বলেন, “দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে যারা কাজ করেন, তাদের স্বীকৃতি দেওয়া জেলা পুলিশের একটি চলমান প্রক্রিয়া। এতে অন্য সদস্যরাও অনুপ্রাণিত হয়ে আরও ভালোভাবে দায়িত্ব পালন করবেন।” তিনি সকল পুলিশ সদস্যকে জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, পুলিশ সদস্য এবং কল্যাণ সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কারপ্রাপ্ত এসআই মোঃ সোহরাব আলী তার অনুভূতি প্রকাশ করে বলেন, “এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহিত করবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় জনগণের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাব।”
এ ধরনের পুরস্কার প্রদান জেলা পুলিশের কর্মস্পৃহা বৃদ্ধি ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।
আজকালের কন্ঠ /আর এস/জে