Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৩, ২০২৬ , ৭:৫০ অপরাহ্ণ

রাজনীতি হবে দূরদর্শীতা ও বিচক্ষণতার সঙ্গে : সামুয়েল আহমেদ লেনিন

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ নির্বাচন – কে প্রাধান্য দিয়ে সামুয়েল আহমেদ লেনিন যুগ্ন আহবায়ক বাউফল উপজেলা বিএনপি নেতা জনগনের উদ্দেশ্যে বলেন , রাজনীতি হবে জনগনমূখী, রাজনীতি হোক মাদক, সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে, রাজনীতি হোক দুর্নীতি, কমিশন, দালালিমুক্ত।

আগামীর নেতৃত্ব হবে সততা, শিক্ষা, সন্মান, নীতি নৈতিকতা ও আদর্শের।জনগণের শতভাগ নাগরিক অধিকারের নিশ্চয়তাই হোক আমাদের অঙ্গিকার ”পাশে থাকুন, পাশে পাবেন”।

তিনি আরও বলেন , ছাব্বিশের চ্যালেঞ্জ মোকাবেলা করতে নতুন জেনারেশন এবং সাধারন মানুষের চিন্তা চেতনা, পালসকে বুঝতে হবে। পনেরো বছর পর মানুষ ভোট দিবে, পছন্দ অপছন্দের মূল্যায়ন করতে হবে।

‘৯১ থেকে ‘০৮ আর ‘২৬ সম্পূর্ণ ভিন্ন। সাদ্দাম হোসেনের যুগ পেরিয়ে তারেক রহমানের বাংলাদেশ। সেই একই বন কিন্তু বাঘ সবাই, সচেতন ভোটার। রাজনীতি হবে দূরদর্শীতা ও বিচক্ষণতার সঙ্গে জনগনমূখী।

আজকালের কন্ঠ/ আর এস

প্রিন্ট করুন