আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কে সামনে রেখে দুর্গাপুর উপজেলার সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা ও সরেজমিনে নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন নেত্রকোণা জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার জনাব মোঃ সাইফুর রহমান।
আজ ১৩ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার) তিনি উপজেলার একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিটি কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতির সার্বিক দিক খতিয়ে দেখেন।
এ সময় তিনি ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, ভোটগ্রহণ কক্ষের অবস্থা, প্রবেশ ও বহির্গমন পথ এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। পাশাপাশি নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় পুলিশ সুপার,নেত্রকোণা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,জেলা প্রকাশকের কার্যালয়, নেত্রকোণা, উপজেলা নির্বাহী অফিসার,দুর্গাপুর এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, প্রার্থী ও তাদের প্রতিনিধি এবং অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি