Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৪২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৩, ২০২৬ , ৫:৩৫ অপরাহ্ণ

আগৈলঝাড়ায় আল ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

লেখকঃ আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র, প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

রোববার (১২ জানুয়ারি) বিকাল ৪টায় আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেংঙ্গুটিয়া গ্রামের বাজার ঈদগাঁ ময়দানে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মানবতার সেবায় নিবেদিতপ্রাণ নাজমুল আহসান (নুর ইসলাম)-এর উদ্যোগে এবং আল ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে শতাধিক শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন চেংঙ্গুটিয়া গ্রামের তরুণ সমাজসেবক মো. ফরিদ ঘরামী, মো. হাফিজুল ঘরামী, আনোয়ার ঘরামী ও রেজাউল ঘরামী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, শীত মৌসুমে অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। তারা আরও বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে আসার মাধ্যমে শীতার্ত মানুষের কষ্ট অনেকাংশে কমানো সম্ভব।

কম্বল পেয়ে শীতার্ত মানুষরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে মানবিক সহানুভূতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন