Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৩, ২০২৬ , ৪:২৩ অপরাহ্ণ

ঝালকাঠিতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে সাংবাদিকদের সহায়তা করা রাষ্ট্রের দায়িত্ব। কল্যাণ ট্রাস্ট সেই দায়িত্বটি পালন করে যাচ্ছে।

তিনি বলেন, সাংবাদিকদের সন্তানদের শিক্ষা বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ চলছে। এ সম্পর্কিত নীতিমালা প্রনয়ণের উদ্যোগ নিচ্ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিন এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে (দ্বিতীয় কিস্তির) চেক বিতরণ অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি আযাদ আলাউদ্দীন,
ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি জনাব মো. আক্কাস সিকদার।

এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির সাংবাদিক ও তাদের পরিবারের মধ্যে চেক বিতরণ করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন