Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১৩, ২০২৬ , ১:০১ পূর্বাহ্ণ

পুলিশ সুপারের পুরস্কারে ভূষিত এসআই সোহেল রানা ময়মনসিংহে দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত

লেখকঃ জামাল খান ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় প্রশংসনীয় অবদান রাখায় পুলিশ সুপারের পক্ষ থেকে পুরস্কৃত হয়েছেন কোতোয়ালী থানাধীন ৩ নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোহেল রানা। নভেম্বর মাসে সার্বিকভাবে দায়িত্ব পালনে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নভেম্বর মাসজুড়ে এসআই সোহেল রানা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ, বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা পালন করেন। তাঁর নিরলস পরিশ্রম ও দায়িত্বনিষ্ঠ কাজের ফলেই এলাকায় অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এসআই সোহেল রানার পেশাদারিত্ব, সততা ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও তিনি একইভাবে নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশ বাহিনীর সুনাম অক্ষুণ্ন রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

স্থানীয় এলাকাবাসী ও সহকর্মীদের মতে, এসআই সোহেল রানা একজন জনবান্ধব, দায়িত্বশীল ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে মানুষের আস্থা অর্জন করেছেন। সাধারণ জনগণের সমস্যা মনোযোগ দিয়ে শোনা এবং তাৎক্ষণিক সমাধানে তাঁর সক্রিয় ভূমিকা তাঁকে এলাকাবাসীর কাছে জনপ্রিয় করে তুলেছে।

এসআই সোহেল রানার এই অর্জনে সহকর্মী পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের মাঝেও সন্তোষ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পুলিশ প্রশাসনের এমন স্বীকৃতি মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও উৎসাহিত করবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।

আজকালের কন্ঠ /আর এস/জে

প্রিন্ট করুন