বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ তথা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম সফল করতে সবাইকে শপথ নেওয়ার আহ্ধসঢ়;বান জানিয়েছেন।
সবাইকে এক সাথে কাজ করা কথা বলেন। উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিবার (১১ জানুয়ারি) বিকাল দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পুরাতন ন্যাশনালস্কুল মাঠে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সহ-সভাপতিমাহবুবুর রহমান চৌধুরীর সঞ্চালনায়, ডা. এ জেড এম জাহিদ হোসেন আরোবলেন, আজকের এই দোয়া মাহফিলে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে,বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জনাব তারেক রহমান দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতে “বিদেশে আমাদের বন্ধুআছে, কিন্তু প্রভু নেই। আমার ঠিকানা এই দেশ, আর এই দেশের মানুষ।” তাঁকে নানা ভাবে হেনস্তা করা হলেও আল্লাহ তাঁকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। তাঁর জানাজায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তার পপ্রমাণ। তিনি আরও বলেন, আজ আমাদের শপথ নিতে হবে— দেশনেত্রীর যে অসমাপ্ত কাজ, অর্থাৎ মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, সেটিকে সফল করতে হবে।
আগামী ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ৩১ দফার আলোকে দেশের মানুষকে সুসংগঠিত করে একটি সুশাসিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
ডা. জাহিদ হোসেন বলেন, তারেক রহমান হাতকে শক্তিশালী করতে হলে ঘোড়াঘাটের মাটিতেই ইতিহাস সৃষ্টি করতে হবে। হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান, গারো, মারমা, চাকমা, সাঁওতাল— সবাই ভেদাভেদ ভুলে “বাংলাদেশি” পরিচয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের জন্য কাজ করতে হবে। জনাব তারেক রহমানের নেতৃত্বে “সুশাসনের আগামীর বাংলাদেশ” প্রতিষ্ঠার লক্ষ্যে আজ সবাইকে শপথ নিতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির নয়নসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ /এম / আজহারল