Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১২, ২০২৬ , ৪:৩০ অপরাহ্ণ

ডেভিল হান্ট ফেজ-২, দুমকিতে কৃষকলীগ নেতা গ্রেফতার

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে উপজেলা কৃষকলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে পিরতলা বাজার থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন পিরতলা বাজারের সুবর্ণা জুয়েলার্সের মালিক ও উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক উজ্জল কুমার দাস (৪৫)। দুমকি থানার এসআই নুরুজ্জামান তাকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

আজকালের কন্ঠ/ আর এস/ আর

প্রিন্ট করুন