Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩১ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১১, ২০২৬ , ১১:২৫ অপরাহ্ণ

এফডিসি ঘুরে দেখলেন রিজওয়ানা

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক :

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) পরিদর্শন করেছেন।

আজ রোববার (১১ জানুয়ারি) তিনি বিএফডিসি পরিদর্শন করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি উপদেষ্টাকে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

তিনি বিএফডিসির বিভাগভিত্তিক সুযোগ-সুবিধা, ডিজিটাল সার্ভিস, শ্যুটিং ফ্লোর, সাউন্ড স্টুডিও ও এডিটিং ল্যাব ঘুরিয়ে দেখান। পাশাপাশি চলমান বিভিন্ন প্রকল্প এবং সাম্প্রতিক সময়ে গৃহীত ইতিবাচক উদ্যোগ সম্পর্কে তাকে অবহিত করেন।

এ ছাড়া, পরিদর্শনকালে উপদেষ্টা বিএফডিসির অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

 

আজকালের কন্ঠ /এম

প্রিন্ট করুন