Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১১, ২০২৬ , ৭:০২ অপরাহ্ণ

আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবছর পূর্তির অনুষ্ঠান উদযাপন

লেখকঃ রাণী সরকার , নিজস্ব প্রতিনিধি :

গত ১০ই জানুয়ারি, ২০২৬খ্রিঃ তারিখ নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পুরনো আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপন করা হয়।

১৯২৬ সালে ড.মোহাম্মদ শহীদুল্লাহ মুসলিম সমাজের শিক্ষা বিস্তারের লক্ষে কিছু এলাকার গনমান্য ব্যক্তিবর্গের সাখে মিলিত হয়ে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে এই ঐতিহ্যবাহী বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। ১৯২৬ হতে ২০২৬ সাল পর্যন্ত শতবছরে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার স্বাক্ষী হয়ে এই বিদ্যালয়টি তার আপন মহিমায় শতবর্ষে পদার্পণ করেছে। শতবর্ষ উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক এবং বিভিন্ন ব্যাচের ছাত্রবৃন্দের উপস্থিতিতে এই সনামধন্য বিদ্যালয়ের শতবছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়কে কেন্দ্র করে অনেক স্মৃতি চারন করা হয়। পুরনো শিক্ষক, ছাত্র এবং নবীনদের মিলনমেলায় জমকালো এক অনুষ্ঠান দেখেছে নারায়ণগঞ্জবাসী। শতবছরের পুরনো এই বিদ্যালয়ের ক্রীকেট কার্নিভালের পরপর দুবারের চ্যাম্পয়ন দল অগ্রগামী ২০০৫ ব্যাচ।

আজকালের কন্ঠ/ আর এস

প্রিন্ট করুন