Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১১, ২০২৬ , ৪:৩৭ অপরাহ্ণ

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখকঃ শাহ সাহিদ উদ্দিন , কুমিল্লা জেলা প্রতিনিধি :

কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় নিউমার্কেটের পঞ্চম তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোঃ বাবর হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা মজুমদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবদুল আউয়াল সরকার, সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস মাহমুদ মিঠু, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, অর্থ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক শাহিন মিয়া, ক্রীড়া সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাফায়েত হোসেন মারুফ এবং নির্বাহী সদস্য অরূপ কৃষ্ণ পাল, মোহাম্মদ আবদুল মতিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও কল্যাণে নিরলসভাবে কাজ করবে। পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সভা শেষে দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক সাংবাদিক ইমতিয়াজ আহমেদ জিতু এবং সময় টেলিভিশনের সাংবাদিক ইশতিয়াক আহমেদের পিতার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আজকালের কন্ঠ/আর এস/এস

প্রিন্ট করুন