Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১১, ২০২৬ , ৩:৪৫ অপরাহ্ণ

ভোলার তজুমদ্দিনে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে শাকিল নামে এক যুবক নিহত

লেখকঃ মোঃ মনির খান, তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি

শনিবার সন্ধ্যায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া এলাকার কেরানীর দোকান সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।বাকবিতণ্ডা শুরু করেন।

কথা কাটাকাটির একপর্যায়ে তামিম ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন। শাকিল ঘটনাস্থলেই বমি করে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। সেখানে অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হলে ঢাকা আগারগাঁও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টায় তিনি ইন্তেকাল করেন।

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত জানান, নিহত শাকিলের পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন