Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১০, ২০২৬ , ৩:৪৫ অপরাহ্ণ

লোহাগড়ায় ব্যবসায়ীদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নড়াইল ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ

লেখকঃ কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী লোহাগড়া বাজারের ব্যবসায়ীদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ ব্যাপক গণসংযোগ করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে ঐতিহ্যবাহী লোহাগড়া বাজারের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ বলেন, লোহাগড়ায় কোন সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না। বাজার ব্যবসায়ীরা নিরাপদে- নির্বিঘ্নে ব্যবসা করবে। কোন সংঘাত হবে না। আমি চাই সম্প্রীতির লোহাগড়া, যেখানে হিন্দু-মুসলমান সম্প্রীতির বন্ধনে সুন্দর ভাবে বসবাস করবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন