Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৪৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ১০, ২০২৬ , ২:৫৪ অপরাহ্ণ

বরিশালে দুস্থ ছিন্নমুল অসহায় মানুষের মাঝে কম্বল বিতারণ

লেখকঃ বরিশাল জেলা প্রতিনিধি

বরিশালে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এখন সময় সংস্থা এর উদ্যোগে বুধবার (৭জানুয়ারি) সকাল ১১টায় বরিশাল শহরের মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংগঠনটি দীর্ঘদিন ধরে বরিশালে বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি শীত মৌসুমে বরিশাল সিটি কর্পোরেশন-এর ১৫ টি ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি শুরু করেছে এখন সময় সংস্থা। এর অংশ হিসেবে এদিন বরিশাল সিটি কর্পোরেশন ৯,১০,ও ১১নম্বর ওয়ার্ডের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন। বরিশালের বিভিন্ন উচ্চ ব্যবসায়ীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন এখন সময় সংস্থা সভাপতি মোঃ রাফি, অর্থ বিষয়ক সম্পাদক সম্পাদকঃ মোঃ কাওসার সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এবং মো. নাহিদ, মো. ইমরান হোসেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন