Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৯, ২০২৬ , ১১:৪৭ অপরাহ্ণ

রাজশাহী গোদাগাড়ী মাটিকাটা ইউপি বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল

লেখকঃ রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন (ইউপি) বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

জানা গেছে, ৯ জানুয়ারি শুক্রবার মাটিকাটা ইউনিয়ন (ইউপি) বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল মালেক , সহসভাপতি নাসির উদ্দিন বাবু, ব্যারিস্টার মাহাফুজুর রহমান মিলন,গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি দিলিপ, সম্পাদক হেনা, সাংগঠনিক সম্পাদক বজলুর রশিদ,জেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক অরণ্য কুসুম,উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক পাইলট, সদস্য টনি জীবন, নাসিম, রবিউল,কাশেমগোদাগাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বিদ্যুৎ ও সদস্য সচিব কাওসার, গোগ্রাম ইউনিয়ন (ইউপি) ছাত্রদলের সভাপতি হিমেল ও সাম্পাদক নাসিমপ্রমুখ।

এদিন কর্মসূচিতে উপস্থিত নেতা ও কর্মী-সমর্থকগণ ধানের শীষের বিজয় নিশ্চিত করতে অতীতের সকল ভেদাভেদ ও মতপার্থক্যের অবসান ঘটিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

 

আজকালের কন্ঠ /এম / নাসির

প্রিন্ট করুন