Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৯, ২০২৬ , ৬:১৮ অপরাহ্ণ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে মালামাল জব্দ

লেখকঃ সাতক্ষীরা জেলা প্রতিনিধি

অদ্য ০৯ জানুয়ারি ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ মাদরা এবং হিজলদী বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় দেড় লক্ষ টাকার ঔষধ ও শাড়ি আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ১৩ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দা মাঠে নামক স্থান হতে ৫২,৫০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক করে।

এছাড়া, হিজলদী বিওপি এর বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৪/৪ এসে এর ১৩ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমবাগান নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

সর্বমোট=১,২২,৫০০/- (এক লক্ষ বাইশ হাজার পাঁচশত টাকা) মূল্যের চোরাচালানী মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন