Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:৫৯ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৮, ২০২৬ , ৭:২৮ অপরাহ্ণ

মুরাদনগরে ছাত্রদলের রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লেখকঃ কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

কুমিল্লা-৩ (মুরাদনগর) সংসদীয় আসনের উপজেলা ছাত্রদল ও এর অধীনস্থ বিভিন্ন কলেজ শাখা ছাত্রদল নেতা-কর্মীদের অংশগ্রহণে “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (তারিখ) সকাল ১০টায় মুরাদনগরের কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে মুরাদনগর উপজেলা ছাত্রদল। বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামী বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা ও রাষ্ট্রগঠনের রূপরেখা তুলে ধরেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হেলাল তন্ময়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুহসিন ভূঁইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন খান এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মাসুদ।

কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফাহাদ হোসেন, শাহ্ আজিজ সরকার মুন্না, সাগর হোসেন, মীর জাহিদ হাসান সম্রাট, সদস্য আনোয়ার হোসেন ও আলামিন।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীকাইল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি এনামুল হক, সিনিয়র সহ-সভাপতি তামিম হাসান ও সাধারণ সম্পাদক সাইদুল হাসান, বদিউল আলম বিশ্ববিদ্যালয় এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি নোমান আহমেদ আসিফ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফরিদ উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত ও সাধারণ সম্পাদক আহসানুল হক, জাহাপুর কমলাকান্ত একাডেমি ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক মো. আরফিন, বেগম সুফিয়া শওকত কলেজ ছাত্রদলের সভাপতি মীর আসিফ আব্দুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক আবু সাত্তার এবং কোড়েরপাড় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হাসানসহ বিপুলসংখ্যক ছাত্রদল নেতা-কর্মী।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন