Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৮, ২০২৬ , ৪:৪২ অপরাহ্ণ

বেগম খালেদা জিয়ার স্বরণে দোয়া ও তারেক রহমানের উত্তরবঙ্গ সফর উপলক্ষে গাজীপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

সাবেক তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বরণে দোয়া ও জনাব তারেক রহমানের উত্তরবঙ্গ সফর উপলক্ষে গাজীপুর মহানগরের কোনাবাড়ি, কাশিমপুর ও বাসন থানার আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ই জানুয়ারী বৃহস্পতিবার সকালে কোনাবাড়ি ড্রিগ্রি কলেজ মাঠে এই দোয়া ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও কোনাবাড়ি থানা বিএনপির সাধারন সম্পাদক বাবুল হোসনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাঈদুল আলম বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কার্যনির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজহারুল আলম, গাজীপুর ১ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান।

এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ২ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি।

এছাড়াও উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার,কোনাবাড়ি থানা বি এন পির সাবেক সভাপতি রবিউল আলম রবি, প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন, বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দীন চৌধুরী মুসা,কোনাবাড়ি থানা বি এন পির সাবেক সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম, কোনাবাড়ি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভিরুল ইসলাম রাজীব, মিয়া মো. ফরহাদ হোসেন,কোনাবাড়ি থানা যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলাম,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল আলম রবি, ,মহানগর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন সহ গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বরণে বিশেষ দোয়া ও তবারক বিতরণ করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন