Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৩৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৮, ২০২৬ , ৪:০০ অপরাহ্ণ

জুলাই আন্দোলনে গুম হওয়া নূর নবীই হলেন জকসুর মুক্তিযুদ্ধ সম্পাদক

লেখকঃ জবি প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের সময় গ্রেফতার ও গুম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক নূর নবী জকসুতে শিবির প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গনতন্ত্র বিষয়ক সম্পাদক পদে জয় পেয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে প্রকাশ হওয়া জকসু নির্বাচনের ফলাফল প্রজ্ঞাপন হওয়ার পর ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে ।

মুক্তিযুদ্ধ ও গনতন্ত্র বিষয়ক সম্পাদক পদে ৫৪০০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী হিসেবে ছাত্রদল সমর্থিত প্যানেলের অনিক কুমার দাস পেয়েছেন ৪৬৯৯ ভোট। তাদের মাঝে ভোটের ব্যবধান ৭০১ ভোট।

জয় পাওয়ার পর নূর নবী বলেন, শিক্ষার্থীরা জুলাইয়ের প্রতি সম্মান রেখেই আমাকে তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছে। আমি সকল শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ আমি জুলাইয়ের চেতনাকে ধারন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাকস্বাধীনতা এবং সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার জন্য কাজ করে যাবো।

নূর নবীকে জুলাই গণঅভ্যুত্থানের সময় ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ডিবি গ্রেফতার করে তিন দিন গুম করে রাখে। পরে ২২ জুলাই মামলা দায়ের করে কোর্টে হাজির করে। পরে ৭ আগস্ট কারাগার থেকে মুক্তি পায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৯-২০ সেশনের শিক্ষার্থী।

প্রসঙ্গত, জকসুতে ২১ পদের মধ্যে ভিপি, জিএস, এজিএস পদ সহ ১৬ টি পদে জয়লাভ করেছেন। এছাড়া ছাত্রদল ৪ টি ও স্বতন্ত্র ১ পদে জয় পেয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন