চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মনোনীত ও সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার সৌজন্যে তাঁর নিজ বাড়িতে সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি (বুধবার) সকাল ১১টায় এ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের।
উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুরের সঞ্চালনায় দোয়া মাহফিলটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোশাররফ হোসেন দিদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজমত আলী বাহাদুর, জাহাঙ্গীর হোসেন, মাস্টার আবুল কাসেম, আব্দুল ওহাব কবির চেয়ারম্যান, গাজী মো. হানিফ, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক নাজিমউদ্দীন , উপজেলা যুবদলের আহবায়ক মো. নিঝুম খান, সদস্য সচিব এম এ আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহরিয়ার আলম সজিব, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিউল আজম শামু ও সদস্য সচিব শাহাদাত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ওলামা দলের আহবায়ক মুফতি ফয়জুল্লাহ, সদস্য সচিব হাফেজ শিবলী নোমানী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুদ্দিন শিমুল, উপজেলা মহিলা দলের সভাপতি খেলনা মেম্বার ও সাধারণ সম্পাদক পারভীন আক্তার, উপজেলা যুবদল নেতা ফরিদ উদ্দীন ও মাইন শিকদারসহ সন্দ্বীপের ১৫টি ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া করা হয়।
আজকালের কন্ঠ/আর বি