Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:২০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৭, ২০২৬ , ৪:৪১ অপরাহ্ণ

তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেফতার

লেখকঃ সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে পতিত আওয়ামী লীগের সয়ার ইউনিয়নের সাবেক সভাপতি এবং তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. সরওয়ার্দী আলমেককে গ্রেফতার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে উপজেলার সয়ার কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. সরওয়ার্দী আলম সয়ার ইউনিয়নের দীঘলটারি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন