Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৭, ২০২৬ , ১১:২৯ পূর্বাহ্ণ

বদলগাছীতে আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

লেখকঃ সিজান সিদ্দিকী, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

আজ (৭ জানুয়ারি) বুধবার নওগাঁ জেলার বদলগাছীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

ভোর থেকেই এই এলাকায় ঘন কুয়াশা এবং হাঁড় কাঁপানো শীতের তীব্র প্রভাব লক্ষ্য করা গেছে। এই তীব্র শীতের কারণে দিনমজুর মানুষদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।

বদলগাছীর এক ভ্যান চালক সুলতান জানান, “সকাল থেকে কুয়াশায় সামনের রাস্তা দেখা যায় না, পেটের দায়ে এই কনকনে ঠান্ডাত বের হইছি, কিন্তু রাস্তাত মানুষ নাই, ভাড়াও মিলছে না।”

বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বুধবার সকাল সাড়ে ৭ টায় জেলায় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত তিন দিন আগেও জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

অর্থাৎ তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে আগামী কয়েক দিন শীতের এই তীব্রতা আরও বাড়তে পারে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন