Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৭, ২০২৬ , ২:১৫ পূর্বাহ্ণ

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির খসড়া চূড়ান্ত

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির খসড়া চূড়ান্ত করতে বুধবার ঢাকায় আলোচনা শুরু হচ্ছে। ঢাকার কর্মকর্তারা আশা করছেন, জুনের মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) সইয়ের জন্য দুই দিনের এবারের বৈঠকটি হবে শেষ দফা আলোচনা। এটি সইয়ের মধ্য দিয়ে ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্কের গুণগত উত্তরণের আশা করছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার ঢাকায় অনুষ্ঠেয় বৈঠকে যোগ দিতে ইইউর বৈদেশিক সম্পর্ক বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি আজ বিকেলে ঢাকায় এসেছেন। বৈঠকে তিনি ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব দেবেন। আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম।

কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার দুপুরে দুই দেশের প্রতিনিধিরা পঞ্চম বা শেষ দফা আলোচনার জন্য বসবেন। তাঁরা আশা করছেন, চার দফা আলোচনা শেষে আগামী দুই দিন ঢাকা ও সিলেটে অনুষ্ঠেয় বৈঠকে দুই পক্ষে ৮৩টি ধারা-সংবলিত পিসিএর খসড়া চূড়ান্ত হতে পারে। এরপর কিছু আনুষ্ঠানিকতা শেষে আগামী জুনের মধ্যে চুক্তিটি সইয়ের প্রস্তুতি নেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এবার পঞ্চম বা শেষ দফা আলোচনার মাধ্যমে পিসিএর খসড়া প্রায় চূড়ান্ত হয়ে গেলে প্রশাসনিক প্রক্রিয়া শেষ করতে মাস দুয়েক সময় নিতে পারে ইউরোপীয় ইউনিয়ন। এরপর বাংলাদেশের কাছে তা পাঠানো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির নির্বাচনের পর বাংলাদেশে নতুন সরকার গঠন হলে প্রক্রিয়াগত বিষয়গুলো চূড়ান্ত করার লক্ষ্যে কয়েক মাস সময় লাগতে পারে।

আজকালের কন্ঠ / আর এস

প্রিন্ট করুন