দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট–এর অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত পূর্বধলা উপজেলা শাখার সহ-সভাপতি (২৮)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পূর্বধলা থানা পুলিশ ও নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)–এর যৌথ অভিযানে সোমবার (৫জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত তারেক হোসেন (জয়) –এর সোনাইকান্দা গ্রামের মো. তারা মিয়ার ছেলে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (জওসি) মো. দিদারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি পূর্বধলা থানায় দায়েরকৃত একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলার সন্দিগ্ধ আসামি। মামলাটি ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি দায়ের করা হয়, যার মামলা নম্বর ১৮/২০২৫।
ওসি আরও জানান, মামলায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬/১০/১১/১২/১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি