Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৩৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জানুয়ারি ৫, ২০২৬ , ১১:১০ অপরাহ্ণ

আগৈলঝাড়া মডেল প্রেসক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত

লেখকঃ আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি :

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আগৈলঝাড়া মডেল প্রেসক্লাবের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি আগৈলঝাড়া মডেল প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রেসক্লাবের, সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া ও মোনাজাত শুরু হয়।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া মডেল প্রেসক্লাবের সভাপতি আকাশ মাহমুদ, সাধারণ সম্পাদক মো. রাছেল হাওলাদার, সহ-সভাপতি ফারুক আকন, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন চৌধুরী, সহকারী সাধারণ সম্পাদক মো. আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফ উদ্দিন এবং সদস্য কাজী মনিরুজ্জামান।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোন্দকার মোহাম্মদ আলী এবং রাজিহার ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাজ্জাদ মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি, রুহের মাগফেরাত এবং মহান আল্লাহ তায়ালার নিকট জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও দোয়া করা হয়।

অনুষ্ঠান শেষে আগৈলঝাড়া মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

আজকালের কন্ঠ / এম / আশরাফ

প্রিন্ট করুন